দি একমি ল্যাবরেটরীজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, মুন্সিগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মরহুম জনাব মিজানুর রহমান সিনহা সাহেবের সুযোগ্য সন্তান দি একমি ল্যাবরেটরীজ লিমিটেডের সম্মানিত পরিচালক জনাব তানভীর সিনহা সাহেব গত ৩০ জুলাই ২০২৬, ঢাকা জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সম্মানিত নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুজ্জামান সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার সাথে মুন্সীগঞ্জ জেলার সংযোগ স্থাপনকারী মোল্লা বাজার ব্রিজের কাজের অগ্রগতি এবং ব্রিজের কাজ দ্রুত সমাপ্ত করার লক্ষ্যে একটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী মীর মাহিদুল ইসলাম।


