দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সিগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম জননেতা জনাব মিজানুর রহমান সিনহা সাহেবের সুযোগ্য সন্তান এবং একমি ল্যাবরেটরীজ লিমিটেডের সম্মানিত পরিচালক জনাব তানভীর সিনহা সাহেব, সম্প্রতি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার সাথে মুন্সিগঞ্জ জেলা সংযোগ স্থাপনকারী মোল্লা বাজার ব্রীজের কাজের অগ্রগতির ও ব্রীজের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মোল্লা বাজার ব্রিজের প্রকল্প পরিচালক জনাব জিয়াউল ইসলাম সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে সৌহার্দপূর্ণ আলোচনা হয়। এ সময় প্রকল্পের আরেকজন নির্বাহী প্রকৌশলী জনাব হানিফ মোঃ মুরশিদী সাহেব উপস্থিত ছিলেন|


