উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রধান প্রকৌশলীর সঙ্গে জনাব তানভীর সিনহার মতবিনিময়

June 4, 2026

 
দি এক্‌মি ল্যাবরেটরিজ লিমিটেড-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য জনাব মিজানুর রহমান সিনহার যোগ্য উত্তরসূরি জনাব তানভীর সিনহা গতকাল ৩ জুন ২০২৬ সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে তারা কুন্ডের বাজার ব্রীজসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই আলোচনায় অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব আহসান হাবীবও উপস্থিত ছিলেন।