দি একমি ল্যাবরেটরীজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মুন্সিগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মরহুম জনাব মিজানুর রহমান সিনহা সাহেবের দানের হাত শুধু মুন্সিগঞ্জ জেলাতেই সীমাবদ্ধ ছিল না তার দানের হাত সারাদেশে বিভিন্ন স্থানে বিস্তৃত হয়েছিল। তারই ধারাবাহিকতায় নাটোর জেলা একটি মসজিদে তার দানের হাত প্রসারিত করেছিলেন। গত ১৭ জুলাই তারই প্রতিশ্রুত নাটরে একটি মসজিদের দ্বিতল ভবনের উন্নয়ন কাজের উদ্বোধন করেন তারই সুযোগ্য উত্তরসূরী দি একমি ল্যাবরেটরীজ লিমিটেডের সম্মানিত পরিচালক জনাব তানভীর সিনহা।




